অবৈধ সম্পর্কের প্রতিবাদে এক মহিলা ও এক পুরুষকে গলায় জুতোর মালা ও মাথার চুল কেটে গাছে বেধে মারধোর করার পাশাপাশি এলাকায় ঘোড়ানোর মতো অমানবিক ঘটনা ঘটলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রায়পুর এলাকায়।
অভিযোগ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রায়পুর এলাকার এক বিবাহিত পুরুষ নিজের স্ত্রীকে ছেড়ে স্থানীয় এক স্বামী পরিত্যক্তা মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পরেন। এই ঘটনায় এলাকার মানুষজন শুক্রবার গভীর রাতে ওই ব্যক্তিকে স্বামী পরিত্যক্ত মহিলার ঘর থেকে বের করেন। এরপর স্থানীয় মহিলারা ওই পুরুষ ও মহিলাকে দড়ি দিয়ে বেধে ব্যাপক মারধোর করার পাশাপাশি তাদের মাথার চুল কেটে নেওয়া হয়। সেই সঙ্গে তাদের মুখে কালি লেপে গোটা এলাকা পরিক্রমা করান এলাকার মানুষজন বলে অভিযোগ। পরে এই সব অমানবিক ঘটনা ঘটানোর পর খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পরে পুলিশ ওই মহিলা ও পুরুষকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
যদিও এই ঘটনায় এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই ওই মহিলা বিভিন্ন পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে চলেছে। বারবার থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। তাই এদিন এলাকার পরিবেশ সুষ্ঠ রাখতে ওই দুইজনকে এই ভাবে শাস্তি দিয়েছেন তারা। যদিও এলাকার কিছু মানুষ এইভাবে শাস্তি দেওয়া বে-আইনী বলে মনে করেন।
কিন্তু এলাকাবাসীদের অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করে এই ঘটনায় অভিযুক্ত ওই পুরুষ জানায়, তারা একে অপরকে ভালবাসে। কিন্তু কাল রাতে তার স্ত্রী এসে এলাকার লোকজন দের নিয়ে তাদের মারধর করে ও চুল কেটে মুখে কালিক লাগিয়ে দেয়। এমনকি প্রানে মারার হুমকিও দেওয়া হয় বলে দাবী করেন তিনি।
এই ঘটনায় অত্যাচারিত ওই মহিলা জানান, প্রায় এক বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু তার স্বামী খাম খেয়ালি পনায় মাঝে মধ্যেই বাড়ি থেকে চলে যেত। কিন্তু এদিন রাতে ওর আগের স্ত্রী তার বাড়িতে এলাকার লোকজন নিয়ে হামলা চালায়। দরজা ভেঙে দেয়। এমনকি তাদের সাথে মারধরের পাশাপাশি অমানবিক আচরণ করেন এলাকার মানুষজন বলে অভিযোগ করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/QpIzA-8ftew